February 19, 2026
কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে স্টার লাইন পরিবহনের চাপায় বর যাত্রীবাহী মাইক্রোবাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮জন। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। মিয়াবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট সাহাবুদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।