পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

২০ ফেব্রুয়ারি থেকে পদ্মা সেতুর মূল নির্মাণ শুরু: ওবায়দুল কাদের

Posted on February 13, 2014 | in জাতীয় | by

image_57715_0যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতুর মূল নির্মাণ ও নদীশাসনের কাজ আগামী ২০ ফেব্রুয়ারি থেকে একসঙ্গে শুরু হবে। নদীশাসনের জন্য পাঁচটি কোম্পানি দরপত্র জমা দিয়েছে। কারিগরি কমিটি পরীক্ষা-নিরীক্ষা করে শিগগিরই কার্যাদেশ দেবে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ড. সাইদ বিন হাজার আল সেহির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। পদ্মা সেতু নির্মাণে ব্যয় বাড়ানোর কোনো পরিকল্পনা নেই জানিয়ে যোগাযোগমন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত ব্যয় বৃদ্ধির কোনো চিন্তাভাবনা করিনি। সাত হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করা হবে। সময় বাড়লে নদীশাসনের ক্ষেত্রে ব্যয় হয়তো কিছুটা বাড়তে পারে। কারণ, নদীর গতিপথ কখন কোন দিকে যায় তা বলা যায় না। তবে মূল সেতুতে ব্যয় বাড়ার কোনো সম্ভাবনা নেই।’

নিজস্ব অর্থায়নেই সব কাজ করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নিজস্ব অর্থায়নেই আমরা সেতু তৈরি করছি। এটা কোনো নতুন বিষয় নয়। অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন, আমাদের ১৮ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে। রিজার্ভ থেকে দুই বিলিয়ন খরচ করলে আমরা অনেক সময় বাঁচাতে পারব। এতে আয় অনেক গুণ বেড়ে যাবে, যা আমাদের অর্থনীতিতে যুক্ত করতে পারব। এটা আমাদের লস না, এটা আমাদের ইনভেস্টমেন্ট।’

তিনি আরো বলেন, বিশ্বব্যাংকের ডিজাইন, বিশ্বব্যাংকের পরিকল্পনা, বিশ্বব্যাংকের নকশা অনুযায়ী পদ্মা সেতুর নির্মাণকাজ চলছে। মূল সেতু ও নদীশাসনের দরদাতা প্রতিষ্ঠানগুলো বিশ্বব্যাংকের প্রাকযোগ্যতা অর্জন করা। এ জন্য বাংলাদেশ নতুন করে কিছু করেনি।

রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের পিপিপি (সরকারি-বেসরকারি অংশীদারি) প্রকল্পগুলো রাষ্ট্রদূত চেয়েছেন। তাকে প্রকল্পের তালিকা দেওয়া হয়েছে। এগুলো পর্যালোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন, কোনগুলোতে অংশগ্রহণ করবেন।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud