February 19, 2026
নিউজ ডেস্ক : সৌদি আরবে কাজ করতে প্রায় ২০ লাখ বাংলাদেশি অনলাইনে নিবন্ধন করেছেন। জেদ্দায় বাংলাদেশের কাউন্সিলর জেনারেল মোহাম্মদ নাজিম আল ইসলাম জেদ্দায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। চীনের সংবাদ মাধ্যম সাংহাই ডেইলি ডটকম বুধবার এ সংবাদ প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, সর্বনিম্ন ২৬৬ মার্কিন ডলার পারিশ্রমিকে কাজ করতে এসব বাংলাদেশি নিবন্ধন করেছেন। তাদের বাংলাদেশের ৬৪টি কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
বাংলাদেশি কূটনীতিক আরো জানান, সৌদি আরবে ১০ লাখ ৩০ হাজার বাংলাদেশি শ্রমিক বৈধ কাগজপত্র নিয়ে কাজ করছেন। গত বছর শ্রমিক সংকটের কারণে সৌদি আরবে নির্মাণ খাতে মজুরি ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পায়। তখন চুক্তিকারকরা বেশি শ্রমিক আমদানির জন্য সৌদি সরকারকে চাপ দেয়। কাউন্সিলর এ সময় বলেন, গত বছর সৌদি সরকার অবৈধ শ্রমিকদের ক্ষমা ঘোষণার পর প্রায় আট লাখ বাংলাদেশি বৈধ হয়েছেন এবং ৩০ হাজার নির্বাসিত হয়েছেন।