February 19, 2026
ঢাকা: চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ৯২টি উপজেলায় ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ, ২৫ ফেব্রুয়ারি যাচাই বাচাই ও ৬ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। একই সঙ্গে টাঙ্গাইল-৮ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি। এ আসনেও মনোনয়নপত্র জমা, যাচাই বাচাই ও প্রত্যাহার একই তারিখে হবে বলে সিইসি ঘোষণা করেন। চতুর্থ ধাপে নির্বাচনের ৯২ উপজেলা হলো বগুড়ার গাবতলী, পাবনার ঈশ্বরদী, ঝিনাইদহের হরিণাকুন্ডু, নড়াইল সদর, খুলনার ফুরতলা, বটিয়াঘাটা, দাকোপা, তেরখা ও রূপসা, পিরোজপুরের ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পিরোজপুর সদর ও জিয়ানগর, টাঙ্গাইলের ভুয়াপুর, নাগরপুর, মধুপুর ও কালিহাতি, হবিগঞ্জের, লাখাই, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ ও আজমিরীগঞ্জ, বান্দরবানের নাইখংছড়ি, জয়পুরহাটের পাঁচবিবি, রাজশাহীর পুঠিয়া, বাগমারা ও তানোর।
পাবনার ফরিদপুর, কুষ্টিয়ার দৌলতপুর, পটুয়াখালীর গলাচিপা, মির্জাগঞ্জ, বাউফল, দুমকী ও পটুয়াখালী সদর, ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগর ও আখাউড়া, কমিল্লার মেঘনা ও বরুড়া, চাঁদপুরের শাহরাস্তি, ফেনীর সোনাগাজী ও ফুলগাজী, দিনাজপুরের বোচাগঞ্জ ও ফুলাবাড়ী, যশোরের কেশবপুর ও যশোর সদর, সাতক্ষীরার কলারোয়া, নোয়াখালীর বেগমগঞ্জ, বাগেরহাটের চিতলমারী ও মোল্লারহাট, কক্সবাজারের রামু ও কুতুবদিয়া, ভোলার তজুমুদ্দিন, মনপুরা ও দৌলতখান, বরিশালের আগৈলঝরা, উজিরপুর ও বানারীপাড়া, গাজীপুরের কালিয়াকৈর, রাঙ্গামাটির জুড়াছড়ি।
সিলেটের কানাইঘাট ও সিলেট সদর, চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, রাউজান, ফটিকছড়ি, রাংগুনিয়া, বোয়ালখালী ও সাতকানিয়া, ময়মনসিংহের হালুয়াঘাট, সিরাজগঞ্জের চৌহালী, মৌলভীবাজারের কমলগঞ্জ, মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল, নাটোরের বড়াউগ্রাম, শেরপুর সদর ও নালিতাবাড়ি, মুন্সিগঞ্জের গজারিয়া, সুনামগঞ্জের শালনা, জগন্নাথপুর ও ধর্মপাশা, নেত্রকোনার মদন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, চুয়াডাঙ্গার জীবণনগর, ঝালকাঠি সদর, কাঠালিয়া, রাজাপুর ও নলছিটি, কিশোরগঞ্জের ভৈরব, ইটনা, কটিয়াদি, মিঠামঈন ও তাড়াইল এবং বরগুণার বাউফল উপজেলা।
প্রসঙ্গত, ইতোমধ্যে তিন ধাপের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ভোট গ্রহণ করা হবে আগামী ১৯ ফেব্রুয়ারি, দ্বিতীয় ধাপে ২৭ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ভোটগ্রহণ করা হবে ১৫ মার্চ।