February 19, 2026
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “২০৪১ সালের মধ্যে ধনী দেশ হিসেবে বিশ্বে নিজেদের অবস্থান করে নেবে বাংলাদেশ। বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না। বাংলাদেশ জ্ঞান-বিজ্ঞানে অনেক এগিয়ে যাবে।” বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের বিশেষ অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন দেশে সুখ্যাতি নিয়ে কাজ করছেন, যা কিনা বিশ্বে আমাদের বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছে।”