February 21, 2026
ঢাকা : মহাজোট সরকারের সাবেক দুই মন্ত্রীকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ হিসাব অনুসন্ধানের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে। এরা হলেন- সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। বুধবার সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে তাদের চিঠির মাধ্যমে তলব করা হয়। দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক খাইরুল হুদা আগামী ২৩ ফেব্রুয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানকে দুদকে তলব করেছেন।
অন্যদিকে, দুদকের অপর উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম আগামী ২৪ ফেব্রুয়ারি আ ফ ম রুহুল হককে দুদকে তলব করেছেন।