পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লক্ষ্মীপুরে অগ্নিদগ্ধ পুলিশ সদস্য মারা গেছেন

Posted on February 12, 2014 | in সারা দেশ | by

Laksmipur_District_Map_Bangladesh-153লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনের আগেরদিন রাতে ছোড়া পেট্রল বোমায় অগ্নিদগ্ধ পুলিশ কনস্টেবল মো. ইমাম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে মারা গেছেন। ১ মাস ৮ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে গতরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লক্ষ্মীপুর সদর থানায় কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি পাশ্ববর্তী নোয়াখালী জেলায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, গত ৫ই জানুয়ারি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাতে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের কোমরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে দায়িত্বে ছিলেন। ওইদিন রাত ৯টায় কেন্দ্র হামলা হয়। এসময় ভোট কেন্দ্রে দু’টি পেট্রল বোমা ছোঁড়া হয়। এতে ইমাম উদ্দিন অগ্নিদগ্ধ হয়ন। পরে তাকে ঢাকায় পাঠানো হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud