পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নায়ক থেকে প্রযোজক শাকিব খান

Posted on February 11, 2014 | in বিনোদন | by

0_Tue11022014015434_Untitled-1 copy.jpgaপ্রযোজক হিসেবে পথচলা শুরু শাকিব খানের। নায়কের পাশাপাশি এখন থাকে চলচ্চিত্র প্রযোজনা করবেন তিনি। ১০ই ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪টায় গুলশানে হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত হল শাকিব খান প্রযোজিত ‘হিরো-দ্য সুপারস্টার’র ছবির সংবাদ সম্মেলন। ছবিটিতে নায়ক হিসেবে থাকবেন তিনি নিজেই। তাঁর বিপরীতে অভিনয় করবেন অপু – ববি। ছবিতে আরও অভিনয় করবেন মিশা সওদাগর, অমিত হাসান, কাবিলাসহ আরও অনেকে। ছবিটি পরিচালনা করবেন বদিউল আলম খোকন। ছবিটি নির্মিত হবে শাকিবের নিজেস্ব প্রযোজনা সংস্থা ‘এস কে ফিল্মস’এর ব্যানারে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক চাষী নজরুল ইসলাম, জাকির হোসেন রাজু, শহীদুল ইসলাম খোকন, এফ আই মানিক, সোহানুর রহমান সোহান,মিশা সওদাগর, আমিত হাসানসহ আরও অনেকে। আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে এফডিসির দুই নম্বর ফ্লোরে ‘হিরো দ্যা সুপারস্টার ’ ছবিটির শুটিং শুরু হবে। ছবিটি শুট করা হবে অত্যাধুনিক এরি অ্যালেক্সা ক্যামেরা। গান লিখেছেন সুদীপ কুমার দীপ। কাহিনী লিখেছেন কাশেম আলী দুলাল। নৃত্য পরিচালনা মাসুদ বাবুল। শাকিব খান বলেন, অনুষ্ঠানটি আগামী ১৪ই ফেব্রুয়ারি করার কথা ছিল। কিন্তু ভেন্যু সমস্যার কারনে তাড়াহুড়া করে একদিনের নোটিশে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। প্রযোজক হিসাবে অনেকের কাছে নতুন ক্ষেত্র মনে হলেও তার কাছে তা নতুন ক্ষেত্র নয়। ডিজিটাল চলচ্চিত্র বলতে আমাদের এইখানে শুধুমাত্র ‘রেড’ কিংবা ‘সনি এফ থ্রি’ ব্যাবহার হয়। তবে আমার প্রযোজিত এই ছবিতে ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার করা হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud