পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘মধ্যবর্তী নির্বাচন কি মামুর বাড়ির আবদার’

Posted on February 11, 2014 | in রাজনীতি | by

imagesস্টাফ রিপোর্টার: বিএনপির মধ্যবর্তী নির্বাচনের দাবিকে ‘মামুর বাড়ির আবদার’ হিসেবে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, সাংবিধানিকভাবে নির্বাচিত এই সরকার পাঁচ বছরই থাকবে। মধ্যবর্তী নির্বাচন  দেয়ার পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। মধ্যবর্তী  নির্বাচন কি ছেলের হাতের মোয়া, না মামুর বাড়ির আবদার যে চাইলেই দেয়া হবে?  আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন আয়োজিত এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।  কামরুল ইসলাম বলেন, আন্দোলন করার মতো শক্তি, সাহস ও নেতা বিএনপিতে  নেই। এটি প্রমাণিত। আউটসোর্সিং করে কিছু লোক দিয়ে বোমা মেরে নাশকতা তৈরি করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে। এটাকে আন্দোলন বলে না। আলোচনা সভায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, আওয়ামী লীগ নেতা এমএ করিম, জিএম আতিক, চিত্ত রঞ্জন দাস প্রমুখ বক্তব্য দেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud