February 22, 2026
ঢাকা: ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড দলে পরির্বতন এসেছে। এ টেস্টে অভিষেক ঘটবে দুই তরুণ খেলোয়াড়ের। প্রথম টেস্ট ক্যাপ পড়বেন অলরাউন্ডার জিমি নীশাম ও ব্যাটসম্যান টম ল্যাথাম। শুক্রবার ওয়েলিংটনে নিউজিল্যান্ডে বিপক্ষে মাঠে নামবে দু’নম্বর র্যাঙ্কিয়ে থাকা ভারত। ভারত কিউইদের সঙ্গে দ্বিতীয় টেস্ট জিততে না পারলে র্যাঙ্কি হারাতে পারে। প্রথম টেস্ট ভারতের সঙ্গে ৪০ রানে জয়ের পর ব্ল্যাকক্যাপদের দল থেকে বাদ পড়েছেন জেসি রাইডার ও ডগ ব্রেসওয়েল। রাইডারের পরিবর্তে দলে এসেছেন ল্যাথাম ও ব্রেসওয়েলের জায়গায় নীশাম। অকল্যান্ড টেস্টে সারারাত ড্রিংস করায় তারা দল থেকে বাদ পড়েছেন।
২১ বছর বয়সী ল্যাথাম ১৩ একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও সাতটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২৩ বছর বয়সী নীশাম ১১ টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নিউজিল্যান্ড দল: অধিনায়ক ব্রান্ডন ম্যাককালাম, রস টেইলর, কেন উইলিয়ামসন, হ্যামিশ রাদারফোরড, পিটার ফুলটন, কোরি এন্ডারসন, জন ওয়ালটিং, টম ল্যাথাম, জেমি নীশাম, টিম সৌধি, ইশ সৌধি, নিল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।