February 23, 2026
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় একত্রিত করে নতুন মন্ত্রণালয় গঠন করেছে সরকার। আজ সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে জানানো হয়, একীভূত এই দপ্তর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নামে কার্যক্রম চালাবে। এদিকে
এ তথ্য নিশ্চিত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন।
আজকে প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, এস আর ও নং ২৪-আইন/২০১৪- Rules of Business, 1996 এর rule 3-তে প্রদত্ত ক্ষমতাবলে প্রধানমন্ত্রী ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়কে একীভূত করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নামে পুনর্গঠন করা হয়েছে। এর ইংরেজি নাম হবে- Ministry of Posts, Telecommunications and Information Technology। পুনর্গঠন করা মন্ত্রণালয়ের আওতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ নামে দুটি বিভাগ গঠনও করেছেন প্রধানমন্ত্রী। দুই বিভাগের ইংরেজি নাম হবে Posts and Telecommunications Division এবং Information and Communication Technology Division।
জানা গেছে, আওয়ামী লীগের গত মেয়াদে ২০১১ সালের ৪ ডিসেম্বর বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ভেঙে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় গঠন করা হয়। আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আলাদাই ছিল। আওয়ামী লীগ সরকার টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর আব্দুল লতিফ সিদ্দিকী একইসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জুনাইদ আহমেদ পলক।
আগামীতে দুই মন্ত্রণালয় কীভাবে চলবে তার সম্ভাব্য ইঙ্গিত দিয়ে মাহবুবুর রহমান তুহিন প্রিয়.কমকে বলেছেন, দুই মন্ত্রণালয় একত্রিত হলেও সচিব থাকবেন আলাদা। আর বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জুনাইদ আহমেদ পলক নতুন গঠিত টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার সম্ভাবনা রয়েছে। তবে গেজেট প্রকাশ হলে আরও বিস্তারিত জানা যাবে।
এদিকে সম্প্রতি সাথে একান্ত সাক্ষাৎকার দেয়ার সময় আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুই মন্ত্রণালয় একত্রিত হওয়া প্রসঙ্গে জানিয়েছিলেন, “তথ্য ও প্রযুক্তির ব্যবহার, প্রসার, পুরো দেশকে ডিজিটালাইজড করা এবং তথ্য ও প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় একত্রিতভাবে কাজ করলে সুন্দর ও সহজ হয়। আপনি জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারই প্রথম দুই মন্ত্রণালয় এক হওয়ার জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। এবার একজন পূর্ণমন্ত্রী টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। ফলে আমাদের মধ্যে যে পারস্পারিক সম্পর্ক বা সমঝোতার প্রয়োজন সেটার প্রথম সেতু বন্ধন হয়ে গেছে। আমারা আশা করছি, আগামীদিনে আরও ভালভাবে এটার বাস্তবায়ন হবে।”