পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ভালবাসা দিবসে বেদনার আলপিন

Posted on February 9, 2014 | in বিনোদন | by

0_Sun09022014002312_asif vhaiআসছে ভালবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর এবং ক্লোজআপ ওয়ান খ্যাত নতুন প্রজন্মের শিল্পী শশীর প্রথম দ্বৈত অ্যালবাম ‘বেদনার আলপিন।’  আগামী ৩/৪ দিনের মধ্যেই অ্যালবামটি আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রকাশ পাবে। আসিফ-শশীর এই অ্যালবাম এর আরো একটি বিশেষত্ব হলো এই অ্যালবামটির মাধ্যমে দীর্ঘদিন পর আবারও একসাথে কাজ করলেন অসংখ্য জনপ্রিয় গানের জুটি গীতিকার প্রদীপ সাহা ও সুরকার রাজেশ এবং শিল্পী আসিফ আকবর। অ্যালবামে গান রয়েছে ১২টি,যার মধ্যে ১০টি গানই মৌলিক। দুটি গান কিশোর কুমারের। গান দুটি হলো ‘আমার স্বপ্ন তুমি’ ও ‘আমার স্বপ্ন যে।’ দুটি গানেই দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ-শশী। নতুন এই অ্যালবাম প্রসঙ্গে আসিফ বললেন,’অনেক দিন ধরে এ অ্যালবামের গানগুলো তৈরি করেছি। গানগুলোর কথা-সুরেও থাকছে বৈচিত্র্য। আশা করি, সবার ভালো লাগবে।’ আর শশী বললেন,’এর আগে আসিফ ভাইয়ার সঙ্গে অডিওতে দুটি গানে কণ্ঠ দিয়েছি। এবার পুরো অ্যালবাম! গানগুলোর জন্য অনেক খেটেছি। আশা করি সম্মানিত শ্রোতাদের ভালো লাগবে গানগুলো।’ উল্লেখ্য, সর্বশেষ দ্বৈত অ্যালবাম ‘ঝগড়ার গান’-এ আসিফ কণ্ঠ দিয়েছিলেন আরেক জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সির সাথে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud