পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

মিল্কি হত্যার আসামি লোপার ৬ মাসের জামিন

Posted on February 9, 2014 | in ইসলাম | by

006ঢাকা: ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কি হত্যাকাণ্ডের অন্যতম আসামি ফাহিমা ইসলাম লোপাকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ ব্যবসায়ী মারুফ রেজার স্ত্রী লোপাকে এ জামিন দেন। মারুফ রেজা যুবলীগ নেতা মিল্কির সহযোগী ছিলেন। ২০১৩ সালের ২৯ জুলাই মধ্যরাতে রাজধানীর গুলশান-১ এর একটি বিপণী বিতানের সামনে মিল্কিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মিল্কির ভাই মেজর রাশেদুল হক ১১ জনের নাম উল্লেখ করে গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকর অভিযোগে গত বছরের ৩ ‍আগস্ট লোপাক গ্রেফতার করা হয়। আসামির জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট বিএম ইলিয়াস কচি। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud