পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

লক্ষ্মীপুরে নিখোঁজ নেতার সন্ধান দাবিতে হরতাল ডেকেছে বিএনপি

Posted on February 7, 2014 | in রাজনীতি | by

Laksmipur_District_Map_Bangladesh-153লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলা (পূর্ব) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুককে র‌্যাব পরিচয়ে আটক করে তুলে নিয়ে গেছে বলে দাবি করেছে তার পরিবার। গত বুধবার রাতে চট্টগ্রামের পতেঙ্গায় এক আত্মীয় বাড়ির থেকে তাকে সাদা ও র‌্যাবের পোশাকধারী ৭-৮ জনের লোক র‌্যাব পরিচয়ে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর তিনদিন অতিবাহিত হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে লক্ষ্মীপুরে জেলা বিএনপি (আগামীকাল) শনিবার আধাবেলা (৬-২টা পর্যন্ত) হরতাল আহবান করেছে। আজ দুপুরে জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আবুল খায়ের ভূইয়া, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, আশ্রাফ উদ্দিন নিজাম ও নাজিম উদ্দিন আহাম্মেদসহ সাবেক ৪ এমপি সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওমর ফারুককে তার পরিবারের নিকট ফেরত দেয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানান।

এদিকে ওমর ফারুকের স্ত্রী পারভীন আক্তার আজ দুপুরে সাংবাদিকদের জানান, বুধবার ভোররাতে চট্টগ্রামের পতেঙ্গা কাটঘর এলাকার দেলপাড়া মাজার রোড আফসার বিল্ডিং প্রবেশ করে র‌্যাব পরিচয়ে আমার স্বামীকে আটক করে। পরে র‌্যাবের গাড়িতে করে তুলে নিয়ে যায়। এরপর আমরা র‌্যাব কার্যালয়, থানাসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে তার সঠিক সন্ধান পাইনি। ওই দিন সকালে র‌্যাব-৭ এর সঙ্গে যোগাযোগ করা হলে এবিষয়ে তারা কিছুই জানেন না বলে জানানো হয়। এ অবস্থায় তার স্বামীকে জীবিত ফেরত পেতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud