পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বানর বুড়ো হলেও স্বভাব বদলায় না’

Posted on February 7, 2014 | in রাজনীতি | by

1391770212নিজস্ব প্রতিবেদক : বানর বুড়ো হলেও যেমন গাছে ওঠা বন্ধা হয় না তেমনি হুসেইন মুহম্মদ এরশাদ বুড়ো বয়সেও নিজের স্বভারের পরিবর্তন ঘটাতে পারেননি বলে মšত্মব্য করেছেন এলডিবি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ। তিনি বলেন, এরশাদ ইসলামের বিধান লঙ্ঘন করে নিজের ঘরে অবৈধভাবে একটি মেয়েকে রেখেছে। এটা ইসলাম সমর্থন করে না। আপনার ইচ্ছা হলে তাকে বিয়ে করে ঘরে রাখতে পারেন। কিন্তু এভাবে তাকে ঘরে রাখতে পারেন না। শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সম্পর্কে এমন মন্তব্য করেন তিনি। ‘৫ জানুয়ারির একদলীয় প্রহসনের নির্বাচন, গণতন্ত্র হত্যা, সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

কর্নেল অলি আহমদ সরকারকে উদ্দেশে বলেন, হরতাল-অবরোধ নেই, সহিংসতা নেই তাই এখন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। তা না হলে আওয়ামী লীগকে শায়েস্তা করতে বিএনপি একাই যথেষ্ট।

তিনি নির্বাচন কমিশনকে উদ্দেশ করে আরো বলেন, নির্বাচন কমিশনের যদি সততা থাকে এবং সরকার যদি আন্তরিক হয়, বর্তমান এমপিদের সম্পদের তালিকা যেন জনসম্মুখে প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোস্তফা কামালসহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud