পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বৃহস্পতিবার অভয়নগরে যাবেন প্রধানমন্ত্রী

Posted on January 22, 2014 | in জাতীয় | by

Sheikh+Hasina+Wajed+Bangladeshi+Prime+Minister+MMTTZm9HMI-lঢাকা: জামায়াতের তাণ্ডবগ্রস্ত সাতক্ষীরা সফরের পর এবার নির্বাচন পরবর্তী সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত যশোরের অভয়নগর পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে অভয়নগরে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা রয়েছে। এছাড়া বিকাল তিনটায় অভয়নগরে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। পরে সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহায়তা করবেন বলে জানা গেছে।

এর আগে গত ২০ জানুয়ারি জামায়াত তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা সাতক্ষীরা পরিদর্শনে গিয়েছিলেন শেখ হাসিনা। সেখানে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন, হামলাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়াও প্রধানমন্ত্রীর দিনাজপুর ও অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন আশরাফুল খোকন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud