পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অসুস্থ কেজরিওয়াল হাসপাতালে, পুলিশের মামলা

Posted on January 22, 2014 | in আন্তর্জাতিক | by

17দিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসুস্থ হয়ে পড়েছেন। রেল ভবনের সামনে তিনি ও তার সমর্থকরা দুই দিনব্যাপী ‘ধর্না’ পালন করছিলেন। অসুস্থ হয়ে পড়লে কেজরিওয়ালকে স্থানীয় একটি হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। ইয়াশোদা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায়, কেজরিওয়াল তীব্র শীতে খোলা আকাশের নিচে অবস্থান করায় ব্রঙ্কাইটিসে আক্রান্ত হওয়ার সঙ্গে জ্বরে ভুগছেন। হাসপাতালে তার সিটি স্ক্যানসহ আরো বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর পারিবারিক চিকিৎসক ড. বিপিন মিত্তাল তার চিকিৎসার দেখভাল করছেন। ৩০ ঘণ্টাব্যাপী বিক্ষোভে কেজরিওয়াল তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে রাস্তায় ঘুমিয়েছেন এবং গাড়ির ভেতর মন্ত্রিসভার বৈঠক করেছেন। মঙ্গলবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীর ‘ধর্না’ শেষ দুজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে খণ্ডকালীন অব্যাহতি দেয়ার মধ্যদিয়ে। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তার অব্যাহতি চেয়েছিলেন কেজরিওয়াল ও তার আম আদমী পার্টি। কেজরিওয়াল তার কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে বলেছেন, ‘দিল্লির জনগণের বিজয় অর্জিত হয়েছে।’ এদিকে, দিল্লির পুলিশ আম আদমী পার্টির এই কর্মসূচি ঘিরে জনগুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ এনে এফআইআর দায়ের করেছে। অবশ্য ওই এফআইআরে কারো নাম উল্লেখ করা হয়নি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud