পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

বিএনপির সঙ্গে সংলাপ নয়: বাণিজ্যমন্ত্রী

Posted on January 22, 2014 | in জাতীয় | by

Commerce-Ministry-Harun-1020140121133552ঢাকা:  বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় এবং আগামী পাঁচ বছরের আগে জাতীয় নির্বাচনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে ইউরোপীয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত ইউলিয়াম হানার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন। বিএনপির সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল বলেন, “সংলাপের কথা আমাদের না, এটা বিদেশীরা বলছেন।” সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সরকারের মেয়াদ পাঁচ বছর। তার আগে কোনো নির্বাচনের সম্ভাবনা আমি দেখছি না।” ‘একটি সরকার পাঁচ বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়’ উল্লেখ করে তোফায়েল বলেন, “এই সরকারও পাঁচ বছরের জন্য ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আগামী পাঁচ বছর ঘোষিত কার্কলাপ চালিয়ে যাব।” এই সরকারের ওপর কোনো বিদেশী ‘চাপ’ নেই জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “বিদেশী রাষ্ট্রদূতরা সমর্থন ও অভিন্দন জানাচ্ছেন। বিভিন্ন দেশও অভিনন্দন জানিয়েছে। আগামী পাঁচ বছরও কোনো চাপের মধ্যে থাকব না।”

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud