পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শনিবার থেকে

Posted on January 22, 2014 | in লাইফস্টাইল | by

2ada8fed640a6c4a27aae4cd21e67907ঢাকা: আগামী শনিবার (২৫ জানুয়ারি) থেকে সারাদেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করবে সরকার। হাম দূরীকরণ, রুবেলা রোগ নিয়ন্ত্রণ এবং পোলিও মুক্ত অবস্থা বজায় রাখতে এ কর্মসূচি পালন করা হবে।  বুধবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা জানান।  মন্ত্রী বলেন, ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্পেইনে নয় মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ এমআর টিকা এবং পাঁচ বছরের নিচে সকল শিশুকে দুই ফোঁটা পোলিও টিকা খাওয়ানো হবে।  এমআর টিকা পাবে এমন শিশুর সংখ্যা প্রায় পাঁচ কোটি ২০ লাখ এবং পোলিও টিকা পাবে এমন শিশুর সংখ্যা দুই কোটি ২০ লাখ।  এই বয়সের কোনো শিশু পূর্বে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় বা অন্য কোনোভাবে হাম, এমআর বা পোলিও টিকা পেয়ে থাকলে অথবা পূর্বে কখনো টিকা না পেয়ে থাকলেও তাকে প্রাপ্যতা অনুযায়ী এক ডোজ এমআর এবং পোলিও টিকা দেওয়া হবে।

ক্যাম্পেইনের প্রথম সপ্তাহে (২৫-৩০ জানুয়ারি) সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন, মাদ্রাসা, মক্তব এবং অন্যান্য অনানুষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।  এসব প্রতিষ্ঠানে শিশুর সংখ্যা প্রায় ৩ কোটি ৪৫ লাখ। দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে (১-১৩ ফেব্রুয়ারি) দেশের সকল নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমে কমিউনিটিতে উল্লেখিত টিকা দেওয়া হবে।  এই ক্যাম্পেইনকে বিশ্বের বৃহত্তম উল্লেখ করে মন্ত্রী জানান, কর্মসূচিতে প্রায় ৬৭ হাজার প্রশিক্ষিত কর্মীকে সহযোগিতার জন্য প্রতি দলে ৩ জন করে প্রায় দুই লাখ ৪১ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবে।  টিকাদান কর্মসূচির আগে অপপ্রচার ও গুজবের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী।

রোগ নিরীক্ষণ তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, দেশ হাম ও রুবেলা রোগে মোট আক্রান্তের মধ্যে শতকরা ৮৪ ভাগের বয়স ১৫ বছরের নিচে। হাম ও রুবেলা উভয়ই ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। রুবেলার ক্ষেত্রে গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম তিন মাস রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে। অনেক ক্ষেত্রে গর্ভপাত এমনকি গর্ভের শিশুর মৃত্যুও হতে পারে অথবা জন্মগত বিভিন্ন জটিলতা নিয়ে শিশু জন্মগ্রহণ করে যা কনজেনিটাল রুবেলা সিনড্রোম বা সিআরএস নামে পরিচিত।

হাম ও রুবেলা রোগ এবং এর জটিলতার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায় হচ্ছে সঠিক সময়ে শিশুকে হাম ও রুবেলার টিকাদান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud