পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

থাইল্যান্ডে জরুরী অবস্থা ঘোষণা

Posted on January 21, 2014 | in আন্তর্জাতিক | by

thailand-SM-120140121183558ঢাকা: রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে থাইল্যান্ডে ৬০ দিনের জরুরী অবস্থা জারি করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এটি কার্যকর হবে। রাজধানী ব্যাংককসহ আশ পাশের কিছু প্রদেশে এ অবস্থা বলবৎ থাকবে। মঙ্গলবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সরকারবিরোধীরা প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পতনের দাবিতে রাজধানী ব্যাংককের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। বড় ধরনের সহিংসতার আশঙ্কায় এ জরুরী অবস্থা জারি করা হলো।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud