April 26, 2026
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো মূল্যে সাতক্ষীরার সন্ত্রাস দমন করা হবে। সন্ত্রাস নির্মূলে যত দিন প্রয়োজন হবে যৌথ বাহিনীর অভিযান চলবে। দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউসে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। দুপুর দেড়টায় প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করে। আশাশুনিতে এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণকেন্দ্র, কপোতাক্ষ নদ পুনর্খনন, তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম কাজ, পৌরসভার পানি শোধনাগার, সাতক্ষীরা মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সাতক্ষীরা সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি।