April 26, 2026
ঢাকা : দশম জাতীয় সংসদ নির্বাচনের স্থগিত আসনে নির্বাচিত সাত সাংসদের মধ্যে চারজন শপথ নিয়েছেন। রোববার স্পিকার শিরীন শারমীন চৌধুরী সংসদের শপথকক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নিয়েছেন, দিনাজপুর-৪ আসনের আবুল হাসান মাহমুদ আলী, গাইবান্ধা-১ আসনের মঞ্জুরুল ইসলাম লিটন, গাইবান্ধা-৩ আসন থেকে নির্বাচিত ইউনুস আলী সরকার এবং লক্ষ্মীপুর-১ আসন থেকে নির্বাচিত তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল। তারা সকলেই নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত।