পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

নারীর ক্ষমতায়ন অর্জন করে নিতে হয়: প্রধানমন্ত্রী

Posted on January 19, 2014 | in জাতীয় | by

PM-sm0420140119175137ঢাকা:  সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বাছাই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে শীতের পিঠা খাওয়াতে চেয়ে বলেছেন, নারীর ক্ষমতায়নের কথা মুখে বললে হয় না, এটা অর্জন করে নিতে হয়। নারীদের কোথাও জায়গা ছিল না। আমরা প্রথম মহিলা স্পিকারসহ সব জায়গায় যেন আমাদের বোনদের জন্য স্থান থাকে, সেই ব্যবস্থা করে দিয়েছি। রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের জন্য প্রার্থী বাছাই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের কঠিন পরীক্ষর মধ্যে ফেলে দিয়েছেন, সেই পরীক্ষা আমাদের দিতে হবে। সাধারণত একজন একজন করে ইন্টারভিউ নেওয়ার নিয়ম। কিন্তু প্রার্থী ৮২২ জন। এক মিনিট করে সাক্ষাৎকার নিলেও অনেক সময় লাগবে। তাই গার্ডেন পার্টি দিলাম। সবাইকে মনোনয়ন দিতে পারব না, তবে শীতের পিঠা খাওয়াতে পারব।

শেখ হাসিনা বলেন, আমাদের ভাগে ৩৬টি সিট। আবেদন পেয়েছি ৮২২টি। আমি খুব আনন্দিত। সবাইকে তো আর খুশি করতে পারব না। উৎসাহ-উদ্দীপনা এটাই বড় কথা। সংরক্ষিত আসনে মহিলা সাংসদ নির্বাচনে মাত্র ৩৬ জনকে বেছে নিতে হবে উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, পার্লামেন্টে অংশ নেওয়ার জন্য আপনারা এগিয়ে এসেছেন এটাই বড় অর্জন। রাজনীতি একদিনে শেষ হয়ে যায় না। যার যার এলাকায় গিয়ে কাজ করবেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সবাই যোগ্য ও অভিজ্ঞ। সবাই পার্লামেন্টের সদস্য হওয়ার যোগ্যতা রাখেন। হতাশ হওয়ার কোনো কারণ নেই। সামনে আরো অনেক সুযোগ রয়েছে। তিনি বলেন, প্রার্থী নির্বাচন করার ক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে অথবা যোগ্যতার চেয়ে ব্যক্তিগত প্রেফারেন্স দিয়ে প্রার্থী নির্বাচন করব না। এমনভাবে মনোনয়ন দেওয়া হবে যাতে সবাই নির্বাচনে জয়লাভ করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, ওবায়দুল কাদের, কাজী জাফরউল্লাহ, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, গওহর বিজভী, এইচ টি ইমাম প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud