পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

১৯ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন: ইসি

Posted on January 19, 2014 | in জাতীয় | by

EC-0120130704113843ঢাকা: প্রথম দফা উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষণা মোতাবেক ১০২টি উপজেলায় ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৭ জানুয়ারি এবং  প্রত্যাহারের শেষ সময়  ৩ ফেব্রুয়ারি। রোববার বিকেল ৫টার কিছু পরে শেরে বাংলানগর নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ এ তফসিল ঘোষণা করেন। এসময় সিইসি বলেন, আইনগত বাধ্যবাধকতা থাকায় আমাদের নির্বাচন করতে হচ্ছে। যেদিন পরীক্ষা নেই সেই দিন বেছে নেওয়া হয়েছে। পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়েছে এমন ১০২ উপজেলায় ওই দিন ভোট হবে।
এসময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক, শাহ নেওয়াজ ও ইসি সচিব ড.মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। এর আগে বিকেল পৌনে ৪টার দিকে সিইসি, ৪ কমিশনার ও ইসি সচিব বৈঠক করেন।  এর আগে ২০০৯ সালের ২২ জানুয়ারি একযোগে একই দিনে ভোট করে এটিএম শামসুল
হুদার নেতৃত্বাধীন ইসি।  ফেব্রুয়ারি মাসে ১১৫টি, মার্চে ২২৩টি,  এপ্রিলে ৩৫টি, মে মাসে ৮৫টি ও জুন
মাসে ১৮টি উপজেলার মেয়াদ অতিক্রম হচ্ছে। বাকিগুলো জুলাই থেকে সেপ্টেম্বর
মাসে উত্তীর্ণ হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud