পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জমে উঠছে বাণিজ্যমেলা

Posted on January 19, 2014 | in ব্যবসা-অর্থনীতি | by

trade-fair-1320140118185954 (1)ঢাকা: রাজনৈতিক অস্থিরতার শঙ্কায় শুরু হলেও ধীরে ধীরে জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দেশী প্রতিষ্ঠানের পাশাপাশি ৭৭টি স্টলে বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজিয়েছে। ক্রেতা আকর্ষণের জন্য বিভিন্ন পণ্যে আছে ছাড়। বিক্রেতারা প্রত্যাশা করছেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় দর্শনার্থীর সংখ্যা বাড়বে সেইসঙ্গে বিক্রিও বাড়বে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ১৯তম আসরে ভারত, চীন, করিয়া, আমেরিকা, ইরান, জাপানসহ ১২টি দেশ অংশ নিয়েছে। তবে, এবারের মেলায় পাকিস্তানি কোনো স্টলের দেখা মেলেনি। ৭৭টি স্টলে বিভিন্ন বিদেশী প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজিয়েছে। কসমেটিকস, শীতকালীন পোশাক, খেলনা, ঘর সাজানোর বাহারী পণ্য ছাড়াও এসব স্টলে রয়েছে বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য। ক্রেতা আকর্ষণের জন্য বিভিন্ন পণ্যে ছাড়ের ব্যবস্থা রেখেছেন বিক্রেতারা। রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকলে ভালো সাড়া পাওয়ার আশা তাদের।

দর্শনার্থী, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মেলায় গতবারে চেয়ে ভিড় কিছুটার কম। দোকানিরা জানান, কেনার চেয়ে দেখেনই বেশি ক্রেতারা। একজন ক্রেতা জানান, গতবারের মতোই দাম, যেহেতু বাইরের অরিজিনাল জিনিসটি পাওয়া যাচ্ছে, তাই এখানর থেকেই কিনে নিতে চাইছেন তিনি। এছাড়া দামেও সাশ্রয়ী বলেও জানালেন ওই ক্রেতা।

একজন ক্রেতা জানান, বিদেশী স্টলে এ কারণে এসেছি যে, এখানে কিছু পাওয়া যাবে। পাশাপাশি অনেকগুলো স্টল। একটির সঙ্গে আরেকটি তুলনা করা যায়। এবার মেলায় ৪৭৩ টি স্টলের বরাদ্দ দেয়া হয়েছে। প্রাপ্ত বয়স্কদের জন্য ৩০ এবং শিশুদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে ২০ টাকা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud