পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দশমেও স্পীকার থাকছেন শিরীন শারমিন

Posted on January 17, 2014 | in জতীয় সংসদ | by

Shirin Sharmin Chowdhury 2ঢাকা: দশম জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে ২৯ জানুয়ারি। নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপির এই সংসদে যাওয়ার সুযোগ নেই। নির্বাচনে অংশ না নেওয়ায় এবার তারা সংসদে যেতে পারছে না।  ২০১৪ সালের প্রথম অধিবেশন এটি। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গত সোমবার অধিবেশন আহ্বান করেন। এবারও স্পীকার থাকছেন ড, শিরীন শারমিন চৌধুরী। আওয়ামী লীগের সূত্রগুলো নিশ্চিত করেছে এসব তথ্য। গত ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে যাত্রা শুরু এই সংসদের। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ পড়ান তাদের।

কিন্তু এবার সরাসরি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা না করায় তার এই পদে ফিরে আসতে হলে অন্তত মহিলা আসন থেকে আবার মনোনীত হতে হবে তাকে। সূত্রগুলো জানায়, বিষয়টি নিয়ে গত ১৪ জানুয়ারি সংসদীয় বোর্ড সভায় আলোচনাও করেন প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা।  উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী গত ৯ম সংসদে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সাংসদ থেকে প্রতিমন্ত্রী হন তিনি। পরে স্পিকার। এবারও সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud