April 21, 2026
ঢাকা : ১৮ জানুয়ারি শনিবার সকাল ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের এক বৈঠক অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ১৪ দলের দপ্তর সমন্বয়ক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।