পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বাংলাদেশি আইডল’ এ চুরি

Posted on January 16, 2014 | in ইসলাম | by

প্রতিবেদক: আবারো নিজেদের কর্মক্ষেত্রে সাফল্যের নজীর স্থাপন করলো বাংলাদেশ পুলিশ। জাতিসংঘের আন্তর্জাতিক মিশন থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সাধারণ মানুষের পাশে থেকে তাদেরকে দিয়েছেন নিরাপত্তা। এবার মিডিয়ার বিপদেও এগিয়ে এলেন তারা। সদ্য সমাপ্ত আন্তর্জাতিক মিউজিক্যাল রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’ এর শ্যুটিং স্পট, বিএফডিসি থেকে খোয়া যায় প্রায় ৩৫ লাখ টাকা মূল্যমানের মালামাল। এ নিয়ে অনুষ্ঠানটির প্রযোজনা সংস্থা ‘ডেল্টা বে প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশান’ এর মালিকপক্ষের অনুসন্ধানে বের হয়ে আসে, তাদের প্রতিষ্ঠানেরই কিছু কর্মী তাদের বিশ্বাসের সুযোগ নিয়ে চুরি করে প্রোজেক্টের মালামাল।

এ বিষয়ে বিএফডিসি’র নিকটবর্তী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করা হলে অভাবনীয় পুলিশী সহযোগীতা লাভ করেন এই প্রতিষ্ঠানের মালিকপক্ষ। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মিডিয়াটাইমসকে জানান, “যখন আমরা জানলাম এফডিসি থেকে ‘বাংলাদেশি আইডল’ অনুষ্ঠানের কয়েক লক্ষ টাকার মালামাল খোয়া গেছে, এবং প্রাথমিক ইনভেস্টিগেশানে মালামালের খোঁজ পাওয়ার পর জানলাম, সেগুলো আরেক এলাকায় আছে, অন্য একটি থানার আন্ডারে। সাধারণত এরকম ঘটনায় আমরা অত্র থানার সহযোগিতা কামনা করি। তবে এই ক্ষেত্রে আমরা ব্যতিক্রম যা করেছি তা হল, উদ্ধার অভিযান তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকেই পরিচালিত করেছি।”

 

01162014131337pol.jpg

 

মোহাম্মদ মনিরুজ্জামান আরো জানান, উদ্ধার অভিযান থেকে প্রায় ৭০ ভাগ চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে। ৮টি ৪২ ইঞ্চি প্যানাসনিক প্লাজমা টিভি, পাওয়ার কেবল, লোহার পাইপ, ইউপিএস থেকে শুরু করে প্রায় ২৬ লাখ ৯৪ হাজার টাকার বেশি মূল্যমানের দ্রব্যাদি উদ্ধার করা হয় ‘বাংলাদেশি আইডল’ প্রজেক্ট এর।

তিনি জানান, “অপরাধী একজন নয়, মূলত একটি চক্র। একাধিক ব্যক্তির যোগসাজেসে এটি হয়েছে, এবং তারা ডেল্টা বে প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশান এই কর্মরত ছিলেন। ‘বাংলাদেশি আইডল’ এ কাজ করার সময় তারা প্রোজেক্টের অন্তর্ভুক্ত মালামাল গোপনে আত্মসাৎ করে। এই কাজে জড়িতদের অন্যতম হোতা ফুয়াদ আদনান সিদ্দিক। তিনি ‘বাংলাদেশি আইডল’ এর ইভেন্টস ডিপার্টমেন্টে সহকারি প্রধান পদে কর্মরত ছিলেন। ফলে, লাখ লাখ টাকার মালপত্র তার তত্ত্বাবধানে থাকতো।”

এর বাইরে আরো জানা যায়, ‘বাংলাদেশি আইডল’ এর প্রজেক্ট চলাকালীন সময়ে এর সাথে সম্পর্কিত বিভিন্ন খাতে প্রয়োজনের অধিক হিসাব দেখিয়ে নগদ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।

জানা যায়, মালিকপক্ষের বিশ্বাসের সুযোগ নিয়েই অল্প অল্প করে মালামাল সরাতে থাকেন ফুয়াদ আদনান ও অন্যান্য অভিযুক্তরা। সেখানে প্লাজমা টিভি থেকে শুরু করে কাপ পিরিচের সেট পর্যন্ত ছিলো। পশ্চিম রামপুরা, ডিআইটি রোডের একটি গোডাউন থেকে এসব মালামাল উদ্ধার করা হয়। তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, তার নেতৃত্বে সাব ইন্সপেক্টর মোঃ নাজমুল হক, এএসআই মুসতাক আহমেদ, এবং এএসআই মোঃ শায়রান হক। এছাড়াও এই অভিযানে দুইজন কনস্টেবল ছিলেন, মোঃ মোজাম্মেল হক এবং মোঃ মারুফ হোসেন।

 

01162014131420_DSC0002.JPG

উদ্ধারকৃত ২৬ লাখ টাকার মালামাল

‘বাংলাদেশি আইডল’ এর শ্যুটিংস্পট থেকে চুরি যাওয়া প্রায় ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধারের সর্বশেষ অবস্থা সম্পর্কে তেজগাঁও থানা পুলিশ জানায়, তাদের সন্দেহের তালিকায় কয়েকজন ব্যক্তির নাম রয়েছে, যাদের গ্রেফতারের পর বাকী মালামাল উদ্ধার সম্ভব হবে। এরপর প্রতিষ্ঠানটির মালিকপক্ষের অভিযোগের ভিত্তিতে তারা মামলাকার্য পরিচালনা করবেন।

অন্যদিকে, ডেল্টা বে প্রোডাকশান অ্যান্ড ডিস্ট্রিবিউশান এর পক্ষ থেকে মিডিয়াটাইমসকে জানানো হয়, তারা ভীষণ অভিভূত তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের কাছ থেকে এমন সহযোগিতা পেয়ে। সবাই বলে, দেশের পুলিশ ডিপার্টমেন্ট দুর্নীতিতে ভরা, তারা সাধারণ মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন না। তবে আমাদের অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরা যে সহযোগিতা পেয়েছি তাদের কাছ থেকে, এ ঘটনায় বাংলাদেশ পুলিশ নিয়ে আমরা গর্বিত অনুভব করছি। কোন ঘটনার এতো দ্রুত ও সফল সমাধান বিদেশেও সচরাচর দেখা যায় না।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud