পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

আরেকটি ছবিতে মাহি

Posted on January 15, 2014 | in বিনোদন | by

Mahee for Bortoman 3দ্য লিডার’ নামের নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ প্রজন্মের চলচ্চিত্র অভিনেত্রী মাহিয়া মাহি। গতকাল মঙ্গলবার এফডিসির দুই নম্বর ফ্লোরে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। এতে ‘দেশা: দ্য লিডার’ ছবিটির অভিনয়শিল্পী ছাড়াও প্রযোজক, পরিচালকসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। মহরত অনুষ্ঠানে মাহি বলেন, ‘নতুন ছবিটি নিয়ে আমি খানিকটা চিন্তিত। হাত-পা রীতিমতো কাঁপছে। চিত্রনাট্য অনুযায়ী প্রত্যাশিত অভিনয় করতে পারব কি না এই ভেবে।’ রোমান্টিক ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘দেশা: দ্য লিডার’ পরিচালনা করছেন সৈকত নাসির। এটি তাঁর প্রথম চলচ্চিত্র। শুধু তাই নয়, এই ছবির মধ্য দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে নবাগত শিপনেরও। ছবিটির অন্যান্য চরিত্রে রয়েছেন তারিক আনাম খান, সোহেল খান, মঞ্জুরুল করিম প্রমুখ। নবাগত নায়ক শিপন বলেন, ‘এটি আমার প্রথম ছবি। এ সিনেমায় অনেক গুণী শিল্পী অভিনয় করছেন। সবার কাছে দোয়া চাই যেন ভালোভাবে অভিনয়টা করতে পারি।’ ‘দেশা: দ্য লিডার’ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সংগীত পরিচালনা করছেন শফিক তুহিন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud