পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Posted on January 14, 2014 | in জাতীয় | by

Road-Accident-920140114123855ঢাকা: রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার পৌনে ১২টার দিকে শনির আখড়া ব্রিজের ওপর ব্যাটারিচালিত একটি ইজিবাইককে যাত্রাবাহী বাস ধাক্কা দিলে তিনজন নিহত হন। এর মধ্যে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় এক নারী (৪০) নিহত হন ও গুরুতর আহতাবস্থায় এক নারী (৩২) ও এক পুরুষকে (৪০) ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে (ঢামেক) আনার পর মারা যান।  এর মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি টিকাটুলী শহীদনবী স্কুলের ৪র্থ শ্রেণীর কর্মচারী মো. খলিলুর রহমান। তার বাড়ি শনির আখড়ার রায়ের বাগ।

রানা নামে এক পথচারী আহত দুইজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।  তিনি   জানান, মঙ্গলবার পৌনে ১২টার দিকে শনির আখড়া ব্রিজের ওপর রানা পেট্রোল পাম্পের উল্টোদিকে যাত্রীবাহী একটি ইজিবাইককে সায়েদাবাদগামী একটি বাস ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয় নারী (৪০) মারা যান। আহত অন্য দুজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। এর মধ্যে অজ্ঞাতপরিচয় একনারী (৩২) ও মো. খলিলুর রহমান  (৪০) দুপুর সাড়ে ১২টায় মারা যান। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দুইজনের মারা যাওয়ার কথা নিশ্চিত করলেও ঘটনাস্থলে কেউ মারা গেছেন কিনা তা তার জানা নেই বলে জানান।

এদিকে, ডেমরা জোনের সহকারী কমিশনার (এসি) মিনহাজুল ইসলাম তিনজনের মৃত্যুর কথা স্বীকার করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud