পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

‘বিরোধী দল নির্বাচনে এল না এ তো আমাদের দোষ না’

Posted on December 21, 2013 | in জাতীয় | by

sheikh-hasinaঢাকা: নির্বাচনে অর্ধেকের বেশি আসনের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য বিরোধী দলের অনুপস্থিতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন “বিরোধী দল নির্বাচনে এল না, এ তো আমাদের দোষ না। খালি মাঠ, গোল তো হবেই। খেলার মাঠে অপরদিকে গোলকিপার নেই। তাহলে তো আমরা গোল দিয়েই যাব।” বিজয় দিবস উপলক্ষে শনিবার খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়ার বিষয়ে নীরব থাকার জন্য বিএনপি চেয়ারপারসনের সমালোচনাও করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, “আমরা জানতাম, বিরোধী জোট নির্বাচনে আসছে। এ জন্য আমরা মহাজোট আসন ভাগাভাগি করে নিয়েছি। আমাদের দলের অনেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বিরোধী দল এলে তো ১৫৪ আসনে বিনা প্রতিন্দ্বিতায় নির্বাচিত হত না। ” নির্দলীয় সরকারের দাবিতে বিরোধী দল নির্বাচন বর্জন করলেও জাতিসংঘ মহাসচিবের দূত অস্কার ফার্নান্দেজ-তারানকোর মধ্যস্থতায় আওয়ামী লীগের সঙ্গে আলোচনায় বসে বিএনপি। সেই আলোচনা চললেও দশম সংসদ নির্বাচনে বিএনপির অংশ নেয়ার সুযোগ নেই, একথা আবার বলেছেন আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। তিনি বলেন, “আলোচনা করে আমরা যদি সফল হই, যদি সমঝোতা হয়, তবে আবার নির্বাচন দেয়ার কথা তো আমি আগেই বলেছি। “তবে তাদের জামায়াতের সঙ্গ ছাড়তে হবে, হত্যা বন্ধ করতে হবে, বিভিন্ন স্থানে আমাদের নেতা-কর্মীদের ওপর যে অত্যাচার-নির্যাতন করছে, তা থামাতে হবে।” আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud