April 19, 2026
ঢাকা : রাজধানীর মোহম্মদপুর জেনেভা ক্যাম্পে (বাবর রোড) র্যাব-২ অভিযান চালিয়ে শতাধিক পেট্রোলবোমা ও এক কেজি গান পাউডারসহ একজনকে আটক করেছে। শুক্রবার বিকাল সোয়া ৪টার দিকে র্যাব-২ এ অভিযান চালায়।এর আগে দুপুরে একই স্থানে ককটেল বানাতে গিয়ে দুই জন আহত হওয়ার পর থেকে ক্যাম্পটিকে ঘিরে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালায়।র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়ায়ুল আহছান জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।