পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

শাবনূরের জন্য অপেক্ষা

Posted on December 20, 2013 | in বিনোদন | by

sabnur-bdঢাকা:  শাবনূরের অপেক্ষায় আছেন পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। তাঁর নির্মিতব্য ‘এমনই তো প্রেম হয়’ ছবির একটি গানের শুটিং এখনো বাকি, যার দৃশ্যায়নে অংশ নেওয়ার কথা শাবনূরের। আর তাই শাবনূরের জন্য পরিচালকের এই অপেক্ষা। মোস্তাফিজুর রহমান বলেন, ‘২০১১ সালে “এমনই তো প্রেম হয়” ছবির শুটিং শুরু করি। এরই মধ্যে ছবিটি নিয়ে কিছু জটিলতা তৈরি হয়। তারপর আবার শাবনূর অস্ট্রেলিয়া-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যে ব্যস্ত হয়ে পড়ে। দেশে ফেরার পর যখন আমারই পরিচালনায় “কিছু আশা কিছু ভালোবাসা” ছবির শুটিংয়ে অংশ নেয় তখনই শাবনূর বলেছিল গানটির শুটিং শেষ করে নিতে। কিন্তু প্রযোজক-কেন্দ্রিক ঝামেলার কারণে সে সময়ও কাজটি করা সম্ভব হয়নি। এর মধ্যে মাস দুয়েক আগে আবার শাবনূর অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। আর তাই আপাতত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় দেখছি না।’ মোস্তাফিজুর রহমান এ-ও বলেন, ‘যত দূর জানতে পেরেছি জানুয়ারির শেষ দিকে শাবনূর দেশের ফিরবেন। তখন যদি শাবনূরের শারীরিক গঠন ঠিকঠাক থাকে, তাহলে গানের শুটিং শেষ করব। আর যদি না আসে, তাহলে গানটি ছাড়াই ছবিটি মুক্তি দিয়ে দিব। তবে ছবিটিতে যদি গানটা রাখা যেত, তাহলে ভালো হতো। না থাকলেও অবশ্য খুব একটা সমস্যা হবে না।’ শাবনূর ছাড়াও ‘এমনই তো প্রেম হয়’ ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস, ইমন ও ববিতা। প্রসঙ্গত, শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। চিকিৎসকের কথা অনুযায়ী এ মাসের শেষ সপ্তাহে তিনি মা হচ্ছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud