পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দ.কোরিয়ার নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র

Posted on February 14, 2013 | in আন্তর্জাতিক | by

`.†Kvwiqvi bZyb µyR †¶cYv¯¿উত্তর কোরিয়ার যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম একটি শক্তিশালী ক্রুজ ক্ষেপণাস্ত্রের তথ্য প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। আজ বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ক্ষেপণাস্ত্রটির একটি ভিডিওচিত্র প্রকাশ করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, এ সপ্তাহে তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর পর আজ দক্ষিণ কোরিয়া এই ক্ষেপণাস্ত্রের কথা প্রকাশ করে। এটি কত দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, তা অবশ্য জানায়নি দক্ষিণ কোরিয়া। তবে এটি উত্তর কোরিয়ার যেকোনো স্থানে আঘাত হানতে সক্ষম বলে দেশটি দাবি করেছে।
গত বছরের এপ্রিলে ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়। এই দীর্ঘ সময় পর এখন তা ছোড়ার মতো পর্যায়ে পৌঁছেছে বলে ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরীয় কর্মকর্তারা।
মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিওক বলেন, ‘আজ যে ক্ষেপণাস্ত্রটির আত্মপ্রকাশ ঘটল, তা নির্ভুলভাবে উত্তর কোরিয়ার নেতাদের কার্যালয়ে আঘাত হানতে পারবে।’
উত্তর কোরিয়া সম্প্রতি তৃতীয়বারের মতো পারমাণবিক পরীক্ষা চালানোর কারণে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ কঠোর সমালোচনা করেছে।

 

 

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud