May 30, 2026
ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন ও রিমান্ড আবেদনের শুনানি আগামী ৪ ডিসেম্বর ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম এসএম আশিকুর রহমান এই দিন ধার্য করেন। এর আগে শাহবাগে বাসে আগুন দেয়ার মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে রিজভীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে, রিমান্ডের বিরোধিতা করে রিজভীর জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। প্রসঙ্গত, শনিবার ভোররাত ৪টার দিকে বিশেষ অভিযান চালিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভীকে আটক করে ডিবি পুলিশ। এ সময় কার্যালয়ের বিভিন্ন কক্ষ তছনছ করা হয়।