May 29, 2026
ঢাকা : সেক্স সিম্বল বিপাশা বসু এবার চলচ্চিত্রে আসছেন নতুন পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার চলচ্চিত্রে সেক্সের ছড়াছড়ির আশঙ্কা করছেন বলিউডপ্রেমিরা। প্রযোজনার খাতায় এর আগেও বলিউডের অনেক অভিনেত্রী নাম লিখিয়েছেন। এদের মধ্যে সফলতার সংখ্যা নেহায়েতই কম। তবে বেশ বড় আয়োজনের মধ্য দিয়ে নিজের প্রথম ছবি প্রযোজনা করতে যাচ্ছেন বিপাশা।
ইতোমধ্যে এর জন্য স্ক্রিপ্ট চূড়ান্ত করেছেন তিনি। বড় আয়োজনের পাশাপাশি বাজেটের দিক দিয়েও বেশ ব্যয়ববহুল হবে তার এই ছবি। সেক্স-অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির একটি প্রধান চরিত্রে অভিনয় করবেন বিপাসা নিজে ।
বিপাসা তার ছবি প্রসংগে বলছেন, ছবিতে আরো খোলামেলাই দেখা যাবে আমাকে। ছবিটিতে একঝাঁক নন্দিত তারকাও অভিনয় করবেন। তিনি জানিয়েছেন, ছবিটির জন্য কারিনা কাপুর ও সালমান খানের সঙ্গে তিনি ইতোমধ্যে কথা পাকাপাকিও করেছেন। তবে ছবিটিতে তার বর্তমান প্রেমিক হারমান থাকবেন কিনা এ বিষয়ে তিনি মুখ খোলেননি।
ইংরেজি নতুন বছরের প্রথম দিনটিতে নিজের প্রোডাকশন হাউজ ও তার প্রথম ছবির মহরত বেশ জমকালো আয়োজনে মুম্বাইয়ের একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে বলিউডের শীর্ষ তারকাসহ রাজনীতিবিদদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। বলিউডের আলোচিত-সমালোচিত তারকা বিপাশা বসু বলেন, অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম প্রোডাকশন হাউজের। এবার পাকাপাকিভাবে ছবি নির্মাণ করতে যাচ্ছি। ছবিটির জন্য মোটামুটি সবকিছুই গুছিয়ে এনেছি। প্রেমের ক্ষেতে বারবার ডিগবাজি খাওয়া বিপাসা বলেন, ছবি পরিচালনা কে করবেন তা এখনো ঠিক করিনি। ছবির নাম, পরিচালক, অভিনয় শিল্পীসহ সম্পূর্ণ ঘোষণা নতুন বছরের প্রথম দিনে দেবো। এদিন খুব ঘটা করে আমার প্রোডাকশন হাউজের ওপেনিং অনুষ্ঠানটা করছি। এদিনটি আমার জীবনের অন্যতম একটি স্মরণীয় দিন হবে বলেই আমার বিশ্বাস।