পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

তফসিল স্থগিত করুন, সমঝোতার উদ্যোগ নিন: ফখরুল

Posted on November 29, 2013 | in রাজনীতি | by

মির্জা ফখরুল_6809ঢাকা: ঘোষিত তফসিল স্থগিত করার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, সমঝোতার উদ্যোগ নিয়ে দেশকে সংঘাতের হাত রক্ষা করুন। শুক্রবার বাদ জুমা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৭১ ঘণ্টার অবরোধে নিহতদের স্মরণে ১৮ দলের গায়েবানা জানাযা পূর্ব সমাবেশে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, কূটনীতিক ও দেশের বিশিষ্টজনদের দাবি মেনে সংলাপে বসুন। নির্দলীয় সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচনের ব্যবস্থা করুন।

এ সময় অবরোধে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। জানাযায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এজেডএম জাহিদুল ইসলাম, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, জামায়াতের ঢাকা মহানগর সহকারী সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud