পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাদের মোল্লা ও কামারুজ্জামানের প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল

Posted on February 13, 2013 | in রাজনীতি | by

Kv‡`i †gvjøv I Kvgvi“¾vgv‡bi †cÖm K¬v‡ei m`m¨c` evwZjঢাকা : যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা ও কামারুজ্জামানের প্রেস ক্লাবের সদস্য পদ বাতিল করা হয়েছে।

বুধবার প্রেসক্লাবের এক বৈঠকে তাদের সদস্যপদ বাতিল করা হয়।
বৈঠক চলাকালে প্রেসক্লাব সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদ টেলিফোনে বলেন, “গঠনতন্ত্রের ১৩/ক, ১২/ক ও ৩৪ ধারা অনুযায়ী সর্বসম্মতিক্রমে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে।”
গণজাগরণ মঞ্চ থেকে গত শুক্রবার এ দাবি জানানোর পর অবশেষে বুধবার এ সিদ্ধান্ত নেওয়া হলো। এর মাধ্যমে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান গণআন্দোলনের আরো একটি বিজয় অর্জিত হলো বলে মনে করা হচ্ছে।
প্রেসক্লাবের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমাজ, রাষ্ট্র ও সংবাদমাধ্যমের সব ক্ষেত্র থেকে জামায়াত-শিবিরের সদস্যদের বর্জন করার আহবান আবারো পুনর্ব্যাক্ত করেছে শাহবাগের প্রতিবাদী জনতা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud