পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কারওয়ানবাজারে শিবির-পুলিশ সংঘর্ষ, ১৫ জন গুলিবিদ্ধ

Posted on February 12, 2013 | in জাতীয় | by

KviIqvbevRv‡i wkwei-cywjk msNl©, 15 Rb ¸wjwe×ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিবিরকর্মীরা এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় পুলিশ তাদের ওপর বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়েছে। এতে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ শিবিরকর্মী সন্দেহে ৩০ জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কারওয়ানবাজারে আন্ডারপাস এলাকায় শিবির দুপুর দেড়টার দিকে ঝটিকা মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে শিবিরকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। শিবিরকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়ে এবং গাড়ি ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এতে কমপক্ষে ১৫ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করছে শিবির। অন্যদিকে পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলেও দাবি করেছে পুলিশ।
পরে শিবিরকর্মীরা মিছিল নিয়ে পান্থপথের দিকে এগিয়ে যায়। সেখানেও পুলিশের সঙ্গে আরেক দফা সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে শিবিরকর্মী সন্দেহে ৩০ জনকে আটক করেছে।
এ ঘটনায় কারওয়ানবাজার ও আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা যানবাহন থেকে নেমে দৌড়াদৌড়ি করতে থাকেন। অনেকেই বিভিন্ন ভবনে আশ্রয় নেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud