পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনেও ‘তুই রাজাকার’

Posted on February 12, 2013 | in প্রবাসী জীবন | by

hy³iv‡óªi ciivóª gš¿Yvj‡qi mvg‡bI ÔZyB ivRvKviÕযুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে টানা সপ্তম দিনের মতো কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা।

সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে এবং নিউ ইয়র্কের ব্র“কলিন ও জ্যাকসন হাইটসে যুদ্ধাপরাধীর ফাঁসি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়।
তরুণদের পাশাপাশি নান বয়সী বাংলাদেশিরা পোস্টার-প্ল্যাকার্ড হাতে এসব কর্মসূচিতে শামিল হয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি তোলেন।
স্থানীয় সময় বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন হয়। সমবেতরা ‘তুই রাজাকার.তুই রাজাকার’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘বীর বাঙালি অস্ত্র ধর-রাজাকারমুক্ত বাংলা গড়’, ‘রাজাকারের ফাঁসি চাই-দিতে হবে’, ‘অবিলম্বে বন্ধ কর-জামাত-শিবিরের রাজনীতি’ সেøাগানে মুখরিত করে রাখেন আশপাশের এলাকা।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মীই কৌতুহলী হয়ে মানববন্ধনে এসে কারণ জানতে চান। তাদের বলা হয়, আন্তর্জাতিক সন্ত্রাসীদের সহযোগী একটি সংগঠন হচ্ছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা বাংলাদেশে নাশকতামূলক কর্মকা- করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার ব্যাহত করার নানা অপতৎপরতা চালাচ্ছে।
প্রবাসী বাংলাদেশি সমাজকর্মী রফিক পারভেজ, শেখ সেলিম, গবেষক ড. খোরশেদ আলম চৌধুরী, ড. আহসানুল করিম, আবুল কালাম চৌধুরী এ মানববন্ধনে নেতৃত্ব দেন।
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় চত্বর ছাড়াও নিউ ইয়র্কের ব্র“কলিনের সুগন্ধা রেস্তোরাঁ এবং জ্যাকসন হাইটসে শাহবাগের আন্দোলনের সমর্থনে সংহতি সমাবেশ করে বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের বিপুল সংখ্যক বাংলাদেশি।
এর আগে মিশিগান, নর্থ ক্যারোলিনা, কলরাডো, টেক্সাস, মায়ামি, বস্টন, কানেটিকাট, পেনসিলভানিয়া ও লস এঞ্জেলেসেও একই ধরনের কর্মসূচি পালন করেন প্রবাসীরা।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud