পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাজীপুরের নিহতদের ১৮ জনের জানাজা মঙ্গলবার সকালে

Posted on February 12, 2013 | in সারা দেশ | by

MvRxcy‡ii wbnZ‡`i 18 R‡bi RvbvRv g½jevi mKv‡jগাজীপুর: চট্রগ্রামের ভান্ডার শরীফ থেকে কক্সবাজার যাওয়ার পথে মাতামুহুরী নদীতে ব্রিজের রেলিং ভেঙে বাস পড়ে যাওয়ার ঘটনায় নিহত ১৮জনের পরিচয় পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল ১১টায় স্থানীয় হাড়িনাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে প্রত্যেককে স্ব স্ব পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
নিহতদের মধ্যে গাজীপুর পৌরএলাকায় নোয়াগাঁও, হাড়িনাল, লাগালিয়া এলাকার ১৪জন এবং আশপাশের এলাকার ৪জনসহ মোট ১৮জন।
স্থানীয় সুত্র জানায়, চট্রগ্রামের ভান্ডার শরীফে ওরশ শেষে কক্সবাজারে যাওয়ার সময় গাজীপুর থেকে ছেড়ে যাওয়া ৪৩জন যাত্রী বহনকারী বাসটি দ‍ুর্ঘটনায় পতিত হয়। হতাহতরা সবাই গাজীপুর সদর উপজেলার হাড়িনাল, নোয়াগাঁও, লাগালিয়া ও তিতারকুল এলাকার বাসিন্দা।
প্রশাসন ও বিভিন্ন সূত্রে সনাক্ত নিহতরা হলেন, গাজীপুরের নোয়াগাঁও গ্রামের লাল মিয়ার দুই স্ত্রী জয়নব বেগম (৫৫) ও মুফিজা আক্তার (৪৫), মেয়ে শিউলি আক্তার (১৪), তোয়াজ উদ্দিনের ছেলে আবছার উদ্দিন (৪৬), মোহর আলীর ছেলে আবদুর রশিদ (৪০), হাসেমের ছেলে ইকবাল (৪০), আবদুল আজিজের ছেলে রাজিব (৩০), তহীদুল (৩৮), অহিজ উদ্দিন (৮০), হাসেম ভূঁইয়া (৬৫), আয়েছ আলী (৫৫), আবদুল জলিল (৫৫), নুসরাত জাহান (৭) ও আঃ বাতেন (৩৫), আব্দুর রউফ (৫০), হানিফ মিয়া (৪৫), লাগালিয়া গ্রামের মইনউদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৪২), শ্রীপুর উপজেলার প্রল্হাদপুর গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী লতিফা বেগম (৪৫)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীরা হলেন মো. সাইফুল ইসলাম (২৬), মো. হাসান (২৭), সালেহা বেগম (৪৫), মো. আলী (৫০), মো. আজুয়াত আজমত(৩৫), হাফিজ উদ্দিন (৪৫), তুষার (২৫), লাল মিয়া (৬৫), মো. হালিম (৩৫), আব্দুর রহমান (৪৫), সাইদুর রহমান (৪০) ও সবুজ (২৫)।
প্রসঙ্গত ভোর সাড়ে ৬টায় গাজীপুর থেকে কক্সবাজারগামী নিরাপদ সুপার সার্ভিস পরিবহনের একটি বাস (টাঙ্গাইল জ-১১-০০৮০) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়ে যায়। এতে ১৮ জন নিহত ও ২৪ জন আহত হয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud