May 29, 2026
ঢাকা: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদকের দায়ের করা মামলার পরবর্তী শুনানি ১০ নভেম্বর ধার্য করেছে আদালত। রবিবার ঢাকা বিশেষ জজ-৩ এর বিচারক মোতাহার হোসেনের আদালতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলায় উচ্চ আদালতের আদেশ দাখিল ও চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিলো।
এর আগে সকাল ৯টার দিকে মাহমুদুর রহমানকে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানিতে মাহমুদুর রহমানের আইনজীবী এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার আদালতে বলেন, এই মামলায় স্থগিতাদেশ চেয়ে করা হাইকোটের্র আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছে। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শুনানি মুলতবি করা হোক। আদালত আপিলের আদেশ দাখিল ও পরবর্তী শুনানির জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেন।
আসামীপক্ষে এডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সানাউলøাহ মিয়াসহ অর্ধ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। অন্যদিকে আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাডভোকেট রফিক উদ্দিন বাচ্চু।
প্রসঙ্গত, সম্পদ বিবরণী জমা না দেয়ার অভিযোগে ২০১০ সালের ১৩ জুন গুলশান থানায় দুদকের উপ-পরিচালক নূর মোহাম্মদ বাদী হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে।