May 29, 2026
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিরামপুর এলাকায় বজ্রপাতে শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন-সুমি আক্তার (২২), শাকিল মিয়া (২৫), রাহি মিয়া (৭) ও তুরোক মিয়া (৫৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই চারজন বাড়ির পাশে ছড়ায় গোসল করতে যান। এসময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুলøা বিষয়টি নিশ্চিত করেছেন।