May 29, 2026
ঢাকা: আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘সরকার এক তরফা সংবিধান সংশোধন করে এখন আদালতের দোষ দিচ্ছে। কেউ পাশে না থাকলে আমি একাই আন্দোলন চালিয়ে যাবো। কারণ, আওয়ামী লীগের অধীনে কখনই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’ এসময় সরকারের উদ্দেশে বেগম জিয়া বলেন, নিরপেÿ সরকারের ব্যবস্থা করুন, দেখা যাক কে জয় লাভ করে। নিরপেÿ সরকারের অধীনে আওয়ামী লীগ জয় লাভ করলে বিএনপি স্বাগত জানাবে।
রোববার সন্ধ্যায় বঙ্গবন্ধু আšত্মর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সম্মিলিত পেশাজীবী পরিষদের জাতীয় কনভেনশনে বিরোধীদলীয় নেতা এসব কথা বলেন। বেগম জিয়া বলেন, নিরপেÿ সরকারের প্রতি জনমত বাড়ছে। সরকার এখন ভয় পাচ্ছে। কারণ, যেকোনো মুহ‚র্তে বিচারকদের চেহারা পাল্টে যেতে পারে। তারা জনগণের পÿ নিতে পারে। এই জন্য সরকার এক তরফা নির্বাচনের পায়তারা করছে।
এসময় বিচারকদের উদ্দেশে বিএনপি চেয়ারপারসন বলেন, উপরে আলøাহ আছেন। তাই আপনারা অন্যায় সমর্থন না করে জনগণের সাথে থাকুন, গণতন্ত্রের পÿে থাকুন।
বেগম জিয়া বলেন, হেরে যাওয়ার ভয়ে সরকার ঢাকা সিটি করপোরেশন নির্বাচন দিচ্ছে না। জনগণ যাদের সঙ্গে তাদের বিজয় সুনিশ্চিত। তাদেরকে কখনো কেউ পরাজিত করতে পারবে না।
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে উলেøখ করে খালেদা জিয়া বলেন, ইলিয়াস আলী কোথায় আছে, সরকার আজ পর্যšত্ম এর কোনো উত্তর দিতে পারেনি। কেন ইলিয়াস আলী ও চৌধুরী আলমকে গুমকে করা হয়েছে। এ রকম বহু গুম হয়েছে। আমরা তাদের ফেরত চাই।
বিরোধীদলীয় নেতা বলেন, আমি দেখেছি- শিবিরের সভাপতি দেলোয়ারকে কিভাবে নির্যাতন করা হয়েছে। তাকে পঙ্গু করে দেয়া হয়েছে। হতে পারে সে একটা দল করে, সে কোনো দলের পÿে কাজ করে। কী অপরাধ ছিল তার? সে তার নিজের দলের জন্য কাজ করবে সেটা তো কোনো অপরাধ নয়। সে তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ করছিলো।
এসবের বিরুদ্ধে সোচ্চার হতে যুব সমাজের প্রতি আহŸান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, সরকার শিÿা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তারা শিÿার্থীদের গেরেজ মার্ক দিয়ে তাদেরকে পাস করে দেয়। তারা এখন শিÿার্থীদের ভাল ফলাফলের কৃতিত্ব নিজেদের দাবি করে। অথচ শিÿাকে নকলমুক্ত করেছি আমরাই (বিএনপি)।
বেগম জিয়া বলেন, আগে পরীÿায় নকল হতো। আমরা সেটাকে নকলমুক্ত করেছি। নকলমুক্ত করতে গিয়ে পাশের হার কিছুটা কমেছিলো। অথচ তার ফলই এখন পাচ্ছে এদেশের শিÿার্থীরা।
তিনি বলেন, নারীশিÿার কৃতিত্বও তারা নিজেদের দাবি করে। আমরা এগুলোর দাবি করবো না। অফিসের কাগজপত্রগুলো একটু ঘাটাঘাটি করেন তাহলেই দেখতে পাবেন এগুলোর কাদের কৃতিত্ব।
এর আগে শর্তসাপেÿে কনভেনশনের অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শর্তের মধ্যে রয়েছে- কনভেনশন সেন্টারের বাইরে সভা সমাবেশ করা যাবে না। রা¯ত্মায় আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘœ ঘটে এমন কিছু করা যাবে না এবং সন্ধ্যার আগেই সমাবেশ শেষ করতে হবে। এই ধরনের শর্তের কথা সাংবাদিকদের জানান তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার।
এর আগে সম্মেলনকে ঘিরে তৈরি হয়েছিল অনিশ্চিয়তা। রোববার ভোর ৬টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যšত্ম সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধের ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নিষেধাজ্ঞার সূত্র ধরে সকালে বি আইসিসি’র হল বুকিং বাতিল করেছিল হল কর্তৃপক্ষ।
উলেøখ্য, শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ভোর ছয়টা থেকে ঢাকা মহানগরীতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মিটিং, মানববন্ধন, লাঠি মিছিল, বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যšত্ম এ আদেশ বহাল থাকবে।