পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

অনন্তের ‘অসম্ভব’ কর্মের তালিকা ফাঁস করলেন বর্ষা!

Posted on October 18, 2013 | in বিনোদন | by

ananta-barsha-640বিনোদন: ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’— বলে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও সব অসম্ভব সম্ভব করতে পারেন না বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক অনন্ত। এমনটাই জানালেন অনন্তর স্ত্রী চিত্রনায়িকা বর্ষা।

অনন্তের ‘অসম্ভব’ কর্মের তালিকা ফাঁস করে দিয়ে বর্ষা বলেন, অনন্ত সব অসম্ভবকে সম্ভব করতে পারলেও একটা কাজ একদমই পারেন না। আর তা হলো রান্না।

বর্ষা জানান, প্রায় সব পুরুষই অন্তত আলু ভর্তা আর ডিম ভাজি করতে পারলেও অনন্ত তাও পারেন না। এমনকি সে কখনো রান্না ঘরেও জান না। বর্ষা জানান, এর বাইরের প্রায় সব কিছুতেই অনন্ত সফল। সে যেখানেই হাত দিয়েছে সেখানেই সোনা ফলেছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে বর্ষাকে নিয়ে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন অনন্ত। অনন্ত বলেন, মূলত ঈদ উপলক্ষে অবকাশ যাপনে যাচ্ছি সেখানে। তাছাড়া ব্যস্ততার কারনে বর্ষাকে খুব একটা সময় দিতে পারি না। তাই ছুটির এই সুযোগটা লুফে নিলাম।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud