ভোলায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
Posted on October 18, 2013 | in সারা দেশ | by ajkerkhabor.com
ভোলা: ভোলার লালমোহন উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।নিহতরা হলেন, হোটেল ব্যবসায়ী খলিল (৩৮) এবং যুবলীগ কর্মী মমিন (৩০)। তাদের বাড়ি উপজেলার তজুমদ্দিন এলাকায়।
পুলিশ জানায়, শুক্রবার ভোর ৬টার দিকে চরফ্যাসন থেকে ভোলার উদ্দেশে ছেড়ে আসা রাজদূত নামের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।