পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

দিনাজপুরে রেলসেতু ভেঙ্গে পড়ায় যোগাযোগ বন্ধ

Posted on October 17, 2013 | in সারা দেশ | by

30890দিনাজপুর : দিনাজপুরে একটি রেলসেতু ভেঙ্গে পড়ায় দিনাজপুরের সাথে সকল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।দিনাজপুর জেলার চিরিরবন্দর মনমথপুর স্টেশনের তিলাই নদীর উপর রেল ব্রীজটি মাটিতে দেবে পানিতে ডুবে যায়। ফলে দিনাজপুরের সাথে দেশের সকল স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। আর ট্রেন চলাচল বন্ধ থাকায় ঈদে ভ্রমণ পিপাসু যাত্রীরা চরম ভোগান্তি পড়ে।

এদিকে ঈদের ছুটি থাকায় ভেঙ্গে পড়া সেতু মেরামত অনিশ্চিত হয়ে পড়েছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন আজ বৃহস্পতিবার রাতেই ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।বিভাগীয় প্রকৌশলী জানান, পাকশীর সহায়তায় ব্রীজ মেরামতের কাজ চলছে। লেবার সংকটের কারণে মেরামত কাজ ধীর গতিতে চলছে।

এদিকে দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার সুনীল কুমার বর্মন ও স্টেশন সুপার গোলাম মোস্তফা কর্তৃপক্ষের আদেশ ছাড়া ট্রেন চলাচল কবে স্বাভাবিক হবে তা বলা সম্ভব নয় বলে তারা জানান।এদিকে দিনাজপুর রেল স্টেশনের প্লার্টফর্মে অপেক্ষমান কয়েজজন যাত্রী জানায়, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, পার্বতীপুর, গাইবান্ধাসহ বিভিন্ন স্থান থেকে দিনাজপুরে এসে গোশত নিয়ে বিপাকে পড়েছেন। অনেকে কুরবানির গোশত বিক্রি করে দিয়েছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud