পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঢামেকের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Posted on October 3, 2013 | in জাতীয় | by

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একাত্তরের পরাজিত শক্তির দোসররা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় না। ঢাকা মেডিকেল কলেজে ৬শ শয্যার নতুন হাসপাতাল ভবনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

ভবনটিতে উন্নত চিকিৎসার নানা সুযোগ সুবিধা থাকছে। ভবনের প্রকল্প পরিচালক বায়েজিদ খুরশিদ রিয়াজ জানান  হেমাটোলজি ও মেডিসিন সংশ্লিষ্ট বিভাগগুলো স্থানান্তরিত হবে নতুন ভবনে। ১০ তলা ভবনটিতে থাকছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট সহ ১৯ টি কেবিন এবং হাই ডিপেন্ডেন্সি ইউনিট থাকছে।

এর ফলে অতিরিক্ত রোগীর চাপ অনেকটাই সামলাতে পারবে বলে অভিমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। ভবনটি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবার পৌঁছে দেয়ার লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে। আগামীতে এ ধরনের আরও উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন তিনি।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud