পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাজীপুরে ড. ইউনূসকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

Posted on September 22, 2013 | in জাতীয় | by

DSC00553

গাজীপুর : ইসলাম ও কোরআন বিরোধী সমকামী বিবাহতত্ত্ব ও যৌনতার সমর্থক আখ্যা দিয়ে ড, মুহাম্মদ ইউনূসের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ইসলামী ঐক্যমঞ্চ। গতকাল শনিবার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ইসলামী ঐক্যমঞ্চ গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 সমাবেশে বক্তব্য দেন ইসলামী ঐক্যমঞ্চ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী ও সাধারণ সম্পাদক মুফতি রেজাউল হক মোহাম্মদ আবদুল্লাহ।

 ড, ইউনূসকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে সমাবেশে বক্তারা বলেন, সমকামিতার কথা বলে ড, মুহাম্মদ ইউনূস ইসলাম ধর্ম ও কোরআনের ওপর আঘাত হেনেছেন। ইসলাম ও ধর্মবিরোধী বক্তব্যের কারণে ড. ইউনূসকে ক্ষমা চাইতে হবে নতুবা এদেশের ধর্মপ্রিয় মানুষ তাকে অবাঞ্ছিত ঘোষণা করবে। প্রয়োজনে ইউনূস সেন্টার ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচির হুমকি দেওয়া হয় সমাবেশে থেকে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud