April 22, 2026
ঢাকা: রাজধানীর শনিরআখড়া এলাকা থেকে ১৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রহিম নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে র্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর মিফতার উদ্দিন আহম্মেদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করে র্যাব। আটক ইয়াবা কক্সবাজার থেকে ঢাকায় আনা হয়েছে।
র্যাব ১০ এর সিনিয়র এ এসপি ফজলে রাব্বী জানান, গোপন সংবাদর মাধ্যমে তারা জানতে পারেন কক্সবাজার থেকে একটি পিক্যাপ ভানে করে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকায় আসছে। এরপর তল্লাশি চালিয়ে ইয়াবা আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুর রহিম র্যাবকে জানায়, সে ইয়বা ব্যবসার সঙ্গে জড়িত। ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সরবরাহ করতে ইয়াবাগুলো কক্সবাজার থেকে এনেছে।
এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।